ফেনীতে হাতবোমা বিস্ফোরণে শিশু আহত
ফেনী শহরে কুড়িয়ে পাওয়া একটি হাতবোমা বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ লাইনের পাশে আবাসিক এলাকায় এ বিস্ফোরণে আহত তৌহিদুল ইসলামকে (৭) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অর্থপেডিক) ডা. মোহাম্মদ মাসুম কবির জানান, বেশকিছু স্প্লিন্টার শিশুর দুই পা, দুই হাত ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে ঢুকেছে। এরমধ্যে কয়েকটি বের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফেনী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, থ্রি স্টার ম্যানশনের নিচতলায় কয়েকজন শিশু খেলা করছিল।
এ সময় তৌহিদুল ইসলাম ক্রিকেট বল মনে করে লাল ট্যাপ মোড়ানো একটি হাতবোমা নিয়ে ছুড়ে মারে। এসময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়।
