২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী বদলি

দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ পিডিবির আবাসিক নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কান্ত রায়কে বদলি করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 04:28 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্মচারী পরিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ফরিদুজ্জামানের নির্দেশে তাকে সিরাজগঞ্জ থেকে মৌলভীবাজারের কুলাউড়ায় বদলি করা হয় বলে পিডিবি জানিয়েছে।

পাবনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বদলী কারণে সহকারী প্রকৌশলী শাহনেওয়াজকে সাময়িক দায়িত্ব দেয়া হয়।

তিনি বলেন, বিদ্যুতের নীতিমালা উপেক্ষা করে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) অঞ্চলে অবৈধ সংযোগ প্রদানের অভিযোগ ওঠায় এ বদলি করা হয় বলে তিনি জানান।