২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো উৎপাদন বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

চালু হওয়ার একদিনের মধ্যে ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবারো ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 03:17 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

কারখানার কারিগরি বিভাগ থেকে জানানো হয়েছে, কারখানার ইউরিয়া প্ল্যান্টের বয়লারে ত্রুটির কারণে সোমবার সকালে উৎপাদন বন্ধ হয়ে যায়।

কারখানার মহাব্যাবস্থাপক (উৎপাদন) জিন্নাত আলি জানান, ত্রুটি মেরামত কাজ চলছে পুনরায় উৎপাদন শুরু করতে ২/৩ দিন সময় লাগতে পারে।

ত্রুটির কারণে চার দিন বন্ধ থাকার পর রোববার এ কারখানায় উৎপাদন শুরু হয়েছিল।   

এ বিষয়ে উৎপাদন বিভাগের কর্মকর্তা জিন্নাত আলি বলেন, বর্তমানে গুদামে ২৩ হাজার টন সার মজুদ রয়েছে। আমন মৌসুমে সারের তেমন চাহিদা নেই। সুতরাং সার সংকটের কোনো সম্ভবনা নেই।