২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ছাত্রদলের ৭ নেতা আটক

গোপালগঞ্জের টুৃঙ্গিপাড়া উপজেলায় কর্মী-সমাবেশ চলাকালে ছাত্রদলের সাত নেতাকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 08:20 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

রোববার সন্ধ্যায় উপজেলার কুশলী বাজার থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক ফয়সাল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইমাম হাসান, সাংগঠনিক সম্পাদক মো. তানভীর আহম্মেদ, প্রচার সম্পাদক সাইফুল্লাহ ইব্রাহিম ও পাটগাতী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিন।

যুবদলের কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সহ-সভাপতি এস. এম জিলানী অভিযোগ করে বলেন, বিকেল ৪টা থেকে কুশলী বাজারে ছাত্রদলের কর্মী-সমাবেশ শুরু হয়। সমাবেশ চলাকালে সন্ধ্যায় পুলিশ গিয়ে সাত জনকে আটক করে নিয়ে যায়।

তিনি দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

টুঙ্গিপাড়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়েছে।