গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন
গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে কক্সবাজার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
রোববার সকাল ১০টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে শিক্ষার্থীরা।
পরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে।
এতে বক্তব্য দেন ফাহিম কুদ্দুস প্রিয়, মো. শাহ ইমরান, মো. জাবেদ, মো. আবু সালেহ, সপ্তর্ষি বড়ুয়া তুলি, তাজওয়ার সাদ্, আবদুল্লাহ আল সাহেদ, মো. জুনায়েদ, মো. আলী, আব্বার, আল রুবায়েত জীবন, ইকবাল হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয় তারা।
সেইসঙ্গে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয় কক্সবাজারের সকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
