মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ
বালু বোঝাই ট্রলার আটকে একটি চ্যানেল বন্ধ হয়ে মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার বিকালে ৫টা থেকে ফেরি পারাপার বন্ধ রয়েছে বলে জানিয়েছেন মাওয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক।
তিনি বলেন, লৌহজং টার্নিং পয়েন্টে ২টি বালু বোঝাই ট্রলার আটকে গেলে চ্যানেলটি বন্ধ হওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রলার দুটি সরানোর পরই ফেরি পারাপার সচল করা সম্ভব বলে তিনি জানান।
মাওয়ায় ১৬টি ফেরির মধ্যে রোববার ১০টি ফেরি পারাপার করে। তীব্র স্রোতের কারণে ৫টি ফেরি এখনও চলাচল করতে পারছে না।
এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে রো রো ফেরি খান জাহান আলীকে মেরামতের জন্য মাওয়ার ভ্রাম্যমাণ ওর্য়াকশপে পাঠানো হয়েছে।
