পুলিশ ফাঁড়ির পাশে তরুণীর লাশ উদ্ধার
সাভারে হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশে এক তরুণীর লাশ পাওয়া গেছে।
রোববার দুপুরে ফাঁড়ির পাশে ঝোপের ভেতর থেকে আনুমানিক ২৮ বছর বয়সী ওই তরুণীর লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পথচারীরা দুর্গন্ধ পেয়ে জঙ্গলের ভেতরে উঁকি দিয়ে লাশটি দেখতে পায় এবং পুলিশে খবর দেয়।
বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায়।
এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
