দাঁড়ানো ট্রাককে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত
বাগেরহাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়ায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার সকালে বাগেরহাট-মংলা সড়কের কাটাখালী মোড়ে এই দুর্ঘটনায় নিহত হন হালিম শেখ (৩৮)। তিনি ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামের হাকিম শেখের ছেলে।
এ সময় মোটরসাইকেলে থাকা তার দুই মেয়ে অক্ষত রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বাগেরহাট মহাসড়ক পুলিশের উপপরিদর্শক অবনী দাস বিডিনিউ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাড়ি থেকে দুই মেয়েকে নিয়ে হালিম শেখ মোটরসাইকেলে খুলনার রূপসার তিলক এলাকায় যাচ্ছিলেন।
কাটাখালী এলাকায় অসাবধনতাবশতঃ তার মোটরসাইকেল সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।
স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
