২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে দিনে-দুপুরে ডাকাতি

ফেনীর একটি বাসা থেকে প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 09:48 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

শনিবার দুপুরে শহরের সার্কিট হাউজ রোডের খান প্লাজার ৪র্থ তলার ওই বাসায় ডাকাতি হয় বলে জানান গৃহবধূ মোরশেদা আক্তার মোহনা।

তিনি বলেন, ডাকাতরা একটি ছোট্ট ছেলেকে দিয়ে বাসার কলিং বেল বাজায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে তিন যুবক বাসায় ঢুকে তাদের একমাত্র শিশুর গলায় ছুরি ধরে জিম্মি করে।

পরে বাসার দুটি স্টিলের আলমারি ভেঙে নগদ তিন লাখ ৩০ হাজার টাকা, কানের দুল, দু’টি ল্যাপটপ ও একটি মোবাইলসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ফেনী মডেল থানার এসআই মো. ফারুক মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডাকাতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

মোহনার স্বামী মো. মাঈন উদ্দিন ফেনীর মহিপালের ফলের ব্যবসা করেন। ঘটনার সময় তিনি দোকানে ছিলেন।