২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা উন্নয়ন কমিটির অবস্থান ধর্মঘট

খুলনার উন্নয়নের দাবিতে অবস্থান ধর্মঘট করেছে নাগরিকরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 06:31 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর পিকচার প্যালেস মোড়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে এ অবস্থান ধর্মঘট পালিত হয়।

অবস্থান ধর্মঘট চলাকালে সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে সমাবেশ নাগরিক কমিটির নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের মহাসচিব শেখ মোশাররফ হোসেন।

উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ১৮ দফা দাবির মধ্যে রয়েছেÑ আধুনিক রেলস্টেশন নির্মাণ, নগরীতে গ্যাস সরবরাহ, মাওয়ায় পদ্মা সেতু, মংলা বন্দরের অবকাঠামো উন্নয়ন, বিমান বন্দর নির্মাণ, দাদা ম্যাচ ফ্যাক্টরি ও নিউজপ্রিন্ট মিলসহ বন্ধ কলকারখানা চালু, আকরাম পয়েন্টে গভীর সমুদ্র বন্দর ও ভোমরায় আন্তর্জাতিক স্থল বন্দরে উন্নীত করা, খুলনায় টেক্সটাইল পল্ল¬ী স্থাপন ইত্যাদি।

অবস্থান ধর্মঘটে বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের অংশ নেন।

সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাবেক সভাপতি এস এম দাউদ আলী, ডা. ইয়াসিন আলী গাজী, শেখ আবুল কাশেম, শেখ হাফিজুর রহমান হাফিজ, সিপিবি নেতা এইচ এম শাহাদাত, ওয়ার্কার্স পার্টির নেতা শেখ মফিদুল ইসলাম, ন্যাপ নেতা দিপঙ্কর রায়, নারী নেত্রী সিলভী হারুন, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল হালদার, খুলনা বিশ্ববিদ্যালয় সহকারী রেজিস্ট্রার মোহাম্মাদ আলী ও আতিয়ার রহমান প্রমুখ।