২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বিঘ্ন

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 10:17 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ফেনীর শর্শদিতে তেলবাহী ট্রেনের একটি বগি লাইচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ের সহকারী প্রকৌশলী মোহাম্মদ হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৮টার দিকে চট্রগ্রাম থেকে ঢাকাগামী তেলবাহী ট্রেনের একটি ট্যাংকার ফেনী রেল স্টেশনের অদূরে শর্শদিতে লাইনচ্যুত হয়।
 

খবর পেয়ে রেল স্টেশনের কর্মীরা গিয়ে বগিটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

ফেনী রেল স্টেশনের মাস্টার মাহবুবুর রহমান জানান, বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্রগ্রাম ও চট্রগ্রাম-সিলেট রেল পথের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।