২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কভার্ড ভ্যানের চালক খুন, মালামাল লুট

চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কভার্ড ভ্যানের চালককে খুন করে মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 09:12 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

শুক্রবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকা থেকে চালক জিতু মিয়ার (৩২) লাশ উদ্ধার করে পুলিশ।

একই স্থান থেকে কথার্ড ভ্যান ও সহকারী রনিকে (১৮) উদ্ধার করা হয়। পরে রনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চালক ও সহকারী দুজনেরই বাড়ি লক্ষীপুর জেলার রায়পুরা উপজেলা আমতলী গ্রামে।

পুলিশ রনিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানান আড়াইহাজার থানার ওসি আখতার মোর্শেদ।

রনির বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের একটি কারখানা থেকে ২৭১ রোল কাপড় নিয়ে কভার্ড ভ্যানটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। এই সময় কারখানার এক কর্মকর্তা দুই জন লোককে তাদের সঙ্গে দিয়ে সোনারগাঁওয়ের কাঁচপুর নামিয়ে দিতে বলে।

কুমিল্লার মাঝামাঝি এলে ওই দুই লোকের দেয়া দুটি কোমল পনীয় (টাইগার) পান করার পর তাদের মাথা ঘুরতে থাকে।

পরে ওই দুই ব্যক্তি রাস্তার নির্জন স্থানে গাড়ি থামিয়ে চালককে শ্বাসরোধ করে হত্যা করে। এরই মধ্যে রনি অচেতন হয়ে পড়েন।

সকালে জ্ঞান ফেরার পর রনি নিজেকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। দুর্বৃত্তরা রাতেই গাড়িতে থাকা কাপড় নিয়ে যায়।

ওসি আরো জানান, ছিনতাই হওয়া কাপড়ের মূল্য প্রায় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। কাপড়ের মালিকপক্ষকে খবরটি জানানো হয়েছে। তারা এলে আরো বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।