নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু
নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফার্মেরহাট এলাকায় এ দুর্ঘটনায় মৃতরা হলেন ওই এলাকার এলহাজ উদ্দীনের ছেলে এমদাদুল হক (৩০) ও খলিল উদ্দীনের ছেলে ঈদুল (২৮)।
ডোমার থানার ওসি কফিল উদ্দীন জানান, এমদাদুল মাছ ধরার জন্য পুকুরে নামেন। পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। এমদাদের চিৎকারে ঈদুল তাকে উদ্ধারের জন্য পুকুরে নামেন। দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ ব্যাপারে ডোমার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
