২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুর্ঘটনায় সাইকেলআরোহী নিহত

ফরিদপুর সদর উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন একজন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার সকালে কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত সাইকেল আরোহী বাপ্পী মোল্লা (২৪) সালথা উপজেলার রামকান্তপুরের মোজাহের মোল্লার ছেলে।

আহত মোটরসাইকেল চালক আরিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) লৎফুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাপ্পী সাইকেলে করে ফরিদপুরে যাচ্ছিলেন। পথে কানাইপুর আখ সেন্টারের কাছে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার যায়।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।