২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসছেন ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী

ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কে রহমান খান পাঁচ দিনের সফরে শনিবার ঢাকা আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 02:43 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার আমন্ত্রণে তিনি ঢাকা আসছেন বলে বৃহস্পতিবার ভারতীয় হাই কমিশন জানিয়েছে।

সফরে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে সংখ্যালঘুদের কল্যাণকর নানা পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন ভারতীয় মন্ত্রী।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে।

১৮ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে যাত্রা করার আগে তিনি চট্টগ্রাম সফর করবেন বলে হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।