খুলনায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
খুলনার বটিয়াঘাটা উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত চারজন।
বুধবার রাতে তেঁতুলতলা গ্রামে এ সংঘর্ষে নিহত হন জাহাঙ্গীর আকন (৪৮)।
বটিয়াঘাটা থানার ওসি এনামুল হক জানান, জমি নিয়ে বিরোধের জেরে মুক্তার আলী ও আলতাফের সঙ্গে সংঘর্ষ হয় জাহাঙ্গীরের পক্ষের মধ্যে।
এ সময় লাঠির আঘাতে জাহাঙ্গীরের মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
