টেকনাফে শরণার্থী ক্যাম্পে অস্ত্র উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে একটি পাইপ গান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে এ সময় কাউকে আটক করা হয়নি।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকে এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা হয়েছে।
