২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আক্কেলপুরে ১৪৪ ধারা জারি

বিএনপির দুগ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 12:57 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টা এ আদেশ বলবৎ থাকবে বলে পুলিশ জানিয়েছে।

আক্কেলপুর থানার ওসি (তদন্ত) রেজাউস সাদিক জানান, জয়পুরহাট-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা এবং জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বাধীন দুটি অংশ কাঁঠালবাড়িতে একই স্থানে একই সময়ে পাল্টাপল্টি সমাবেশ ডাকে।

এতে সহিংসতাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

এ ব্যাপারে পুলিশ সকল প্রকার জনসমাবেশ বা জনসমাগম নিষিদ্ধ করার কথা জানিয়ে মাইকিং করেছে।