২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ল দুটি চালকল

বন্দরনগরীর পাহাড়তলী চালপট্টি এলাকায় আগুন লেগে দুটি চাল কল ভষ্মিভূত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 12:37 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেউ হতাহত হননি। আবদুল মালেক ও আবুল বাশারের মালিকানাধীন ওই দুটি চালকলের প্রায় ১৫ লাখ টাকার ¶তি হয়েছে বলে জসিম উদ্দিন জানান।