২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 11:07 AM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনায় নিহত বাচ্চু হাওলাদার (২৫) মাদারীপুর সদরের মস্তফাপুর গ্রামের মান্নান হাওলাদারের ছেলে।

শিবচর থানার ওসি মাসুদ উদ্দিন সাংবাদিকদের জানান, সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে বাখরেরকান্দি এলাকায় একটি গ্যাসবাহী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলটির সংঘর্ষে ঘটনাস্থালেই বাচ্চুর মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাচ্চু কাওড়াকান্দি ঘাট থেকে মাদারীপুরে মটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।