শৈলকুপায় গ্রেপ্তার ৪, শাটারগান উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ডাকাত সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা।
পরে পুলিশ এসে দুটি শাটারগানসহ তাদের থানায় নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতে রতিডাঙ্গা গ্রাম থেকে আটকরা হলেন বোয়ালিয়া গ্রামের শিপন (৩০), জিল্লুর (৪০), সাইদ (৩৫) ও রিপন (২০)।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাত ১টার দিকে এরা কয়েকজন রতিডাঙ্গা গ্রামের পলাশ হোসেনের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের ধাওয়া করে ধরে ফেলে। পরে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি শাটারগানসহ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
