বিলীন হচ্ছে মাওয়ায় লঞ্চঘাট
পদ্মার ভাঙ্গনে মাওয়ায় লঞ্চঘাট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
মঙ্গলবার রাত আটটার দিকে এ ভাঙ্গন শুরু হয়।
ঘটনাস্থলে উপস্থিত মুন্সীগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ রিপন বলেন, যেখানে একটু আগেও তিন হাত পানি ছিল এখন সেখানে ৩০ হাত পানি রয়েছে।
ভাঙ্গন শুরু হওয়ার পর সেখানকার দোকানপাট ও পন্টুনে থাকা লঞ্চ সরিয়ে নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
“ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।”
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী রুবেল দাবি করেন, এ পর্যন্ত প্রায় ৪০ ফুট এলাকা নদী গর্ভে চলে গেছে।
