২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নারায়ণগঞ্জে আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে এক আসামি পালিয়ে যাওয়ায় তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 10:20 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার রাতে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তাদেরকে প্রত্যাহার করেন।

কর্তব্যে অবহেলার অভিযোগে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নুরুল ইসলাম।

এরা হলেন, কোর্ট পুলিশের হাবিলদার মোজাম্মেল, কনস্টেবল বাশার ও মোহাম্মদ আলী।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বলেন, সোমবার সকাল সাড়ে ১০টায় ১৫ জন আসামির সঙ্গে রনিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কোর্ট পুলিশের হাবিলদার মোজাম্মেল, কনস্টেবল বাশার ও মোহাম্মদ আলী।

“আদালত ও পুলিশের লোকজনের চোখ ফাঁকি দিয়ে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যেতে সক্ষম হয় আসামি রনি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং রনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”