দিনাজপুরে ১৮ জামায়াত-শিবির নেতাকর্মী গ্রেপ্তার
দিনাজপুরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৮ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এদের সবার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রয়েছে এবং তারা পলাতক ছিলেন।
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
এরমধ্যে চিরিরবন্দর থানা থেকে ৮ জন, খানসামায় ৫ জন, ঘোড়াঘাটে ৩ জন এবং বীরগঞ্জে ২ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি আব্দুল কাদের।
