২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে জাসাস নেতা খুন

ফেনী সদরে পারিবারিক বিরোধের জেরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতা খুন হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 02:09 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার ভোরে কালিদহ ইউনিয়নের গোহাডুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রমজান আলী বাহাদুর কালিদহ ইউনিয়ন জাতীয়তাবাদী সাংস্কৃতিক পরিষদের সহসম্পাদক। তিনি পশ্চিম লক্ষীপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে।

পরিবারের বরাত দিয়ে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, পারিবারিক বিরোধের জের ধরে খালাতো ভাই মোহাম্মদ আবদুল্লাহ নিজ ঘরে ঘুমের মধ্যে বাহাদুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।

এ সময় তার চিৎকারে আবদুল্লাহর সৎ মা হাসিনা বেগমসহ প্রতিবেশীরা এগিয়ে এসে বাহাদুরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে মোহাম্মদ আবদুল্লাহ পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই আলমগীর।