২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কভার্ড ভ্যানের চাপায় রিকশারোহী নারী নিহত

বন্দর নগরীর ইপিজেড থানায়  বে শপিং সেন্টারের সামনে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাযাত্রী এক নারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 08:47 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

রোবাবার বিকালে সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আয়েশা আক্তার (৩২) হাজী পাড়া এলাকার মো. আইয়ুবের মেয়ে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিকশাযোগে নিজের সন্তানকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন আয়েশা। বে শপিং সেন্টারের সামনে পেছন থেকে একটি কভার্ড ভ্যান রিকশাটিকে ধাক্কা দেয়।

এতে সড়কে ছিটকে পরে গুরুতর আহত হন আয়েশা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কভার্ড ভ্যানটি পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছে।