২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জের তাড়াশে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো সাতজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 05:47 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

রোববার ভোরে তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহত জাহিদ হোসেন (৩০) ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিনোদপুর থেকে ৩ জন যাত্রী নিয়ে চালক জাহিদ মহিষলুটি যাচ্ছিল। পথে উলিপুরে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জাহিদ মারা যায়।

আহতদের সিরাজগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাড়াশ থানার ওসি আব্দুর রফিক জানান, নিহতের লাশ স্বজনরা নিয়ে গেছে। কেউ অভিযোগ না করায় মামলা হয়নি।