দিনাজপুরে শিশুর লাশ উদ্ধার
দিনাজপুরের বিরল থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাকে খুন করেছে সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
রোববার পুনর্ভবা নদীর পাড় থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত রনি (১১) বিরল উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের রিকশাচালক মমিনুল ইসলামের ছেলে।
বিরল থানার ওসি আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রনি দিনাজপুর শহরের একটি কাঠের ফার্মে কাজ করত। শনিবার রাত সাড়ে ৮টায় ফার্ম থেকে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়।
রনির বাবা সকালে এ বিষয়ে দুইজনকে আসামি করে বিরল থানায় একটি মামলা করেছেন।
