চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়নগর সীমান্তে বিজিবি ও বিএসএফ যৌথভাবে টহল দিয়েছে শনিবার।
রাত দেড়টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর ১৮ সদস্য টহলে অংশ নেন।
দামুড়হুদার দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের জানান, সীমান্তের ৭৫ থেকে ৭৮ নম্বর মেইন পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় চোরাচালান প্রতিরোধে যৌথ টহল দেয়া হয়।
এতে আট সদস্যের বাংলাদেশ দলে নেতৃত্ব দেন সুবেদার আব্দুল কাদের এবং ১০ সদস্যের ভারতীয় দলে নেতৃত্ব দেন নদীয় জেলার গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি রমেশ কুমার।
