২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সাতটি এবং কুইক রেন্টালের দুটিসহ মোট নয়টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 10:46 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ত্রুটি দেখা দেয়।

তবে রাত ১১টার দিকে স্টেশনের বন্ধ ৪টি ইউনিট চালু করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানান, এই সাতটি ইউনিট থেকে প্রায় আটশ’ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়াসহ বৃহত্তর ময়মনসিংহ ও সিলেটে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।