২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গুলিতে একজনের মৃত্যু

রাজধানীর বংশালে নিজের অস্ত্রের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে তার পরিবার জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 10:40 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শনিবার সন্ধ্যার দিকে বংশালের গোলাম মোস্তফা লেনের একটি ভবনে আজগর আলী (৬০) নামের ওই ব্যক্তি নিহত হন।

নিহতের ভাই জাভেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যার পরপর চার তলায় গুলির শব্দ শুনে উপরে উঠে দেখি তিনি পড়ে আছেন। তার মাথার ডান পাশে গুলির চিহ্ন ছিল। পাশে তার লাইসেন্স করা পিস্তলটি পড়ে ছিল।”

এরপর আজগর আলীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান জাভেদ।

এ বিষয়ে বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বলেন, “প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে আমরা তদন্ত করে দেখব।”