২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পুকুরে ডুবে ‘ব্রিটিশ’ নাগরিকের মৃত্যু

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি পুকুরে ডুবে এক ‘ব্রিটিশ’ নাগরিকের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 09:19 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শনিবার বিকালে ক্যাম্পাসের বায়তুল-আমান মসজিদের পুকুরে ডুবে যান মাওলানা আতিফ মোহাম্মদ (৩০)।

তিনি তাবলিগ জামাতের একটি দলের সঙ্গে ইংল্যান্ড থেকে এই মসজিদে আসেন বলে পুলিশ জানিয়েছে। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, বিকালে কয়েকজন সঙ্গীসহ আতিফ গোসল করতে নামেন মসজিদের পুকুরে।

এক পর্যায়ে হঠাৎ আতিফ ডুবে গেলে সঙ্গীরা স্থানীয় লোকজনকে জানান।

ওসি আরো জানান, সংবাদ পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সাভির্সের একটি ডুবুরি দল মাওলানা আতিফকে অচেতন অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. আশুতোষ পাল তাকে মৃত ঘোষণা করেন।