সিলেটে ট্রাকচাপায় নিহত ৩
সিলেটের গোয়াইনঘাটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। আহত হন দুইজন।
শনিবার বিকাল ৩টায় সিলেট-তামাবিল সড়কের তামাবিল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিলেট শহরতলীর বটেশ্বরের ফরিদ আহমদ (৫৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার মনির উদ্দিন (৫০)।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত আরেকজন এবং আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি শফিকুর রহমান খান জানান, তামাবিল থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে সিলেট নগরীর দিকে আসছিল।
এতে ঘটনাস্থলেই তিন অটোরিকাশা আরোহী নিহত হন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সিলেট-তামাবিল সড়ক একঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো জয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
