বড় ভাইয়ের মৃত্যুর খবরে মৃত্যু
জ্যেঠাত ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছোট ভাই মটনের (৫০) মৃত্যু হয়।
মটন রংপুর সিটি করর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের রবাটসনগঞ্জ এলাকার প্রয়াত পাঁচকুড়ি মিয়ার ছেলে।
হাসপাতালের পরিচালক ডা. রিয়াজুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হৃদরোগে আক্রান্ত্র হয়ে মটনের মৃত্যু হয়েছে।”
স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাক মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টায় পারিবারিক কলহের জের ধরে রবাটসনগঞ্জ এলাকার ময়নার লাঠির আঘাতে গুরুতর আহত হন তার চাচাতো ভাই কাঁকন (৫২)।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির নয় ঘন্টা পর তার মৃত্যু হয়। এ খবর পেয়ে বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয় ছোট ভাই মটনের।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা বলেন, দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
