২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ঝড়ে স্কুলছাত্র নিহত

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ঝড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 07:19 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সুনলোয়ারচর ও চাঁনপুর গ্রামের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়।

নিহত সোহাগ ওরফে রনি (১২) সুনলোয়ারচর গ্রামের আব্দুল কাদিরের ছেলে এবং সিংধা উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্র।

আহতদের মধ্যে পলি আক্তার, রোকসানা, রতœা, হামিদা আক্তার, রতন মিয়া, কনিকা ও সুনাভানুকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপে¬ক্সে ভর্তি করা হয়েছে বলে জানান চিকিৎসক সুব্রত রায়।

এছাড়া অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদ আহমেদ জানান, বিকালে দুই গ্রামের উপর দিয়ে ৪-৫ মিনিট স্থায়ী এ ঝড় বয়ে যায়।

ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা উপড়ে গেছে।

ঘটনার পর পরই ইউএনও গ্রাম দুটি পরিদর্শন করেছেন।

তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সাহায্য দেওয়া হবে বলে জানান ইউএনও।