বরগুনা-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান শওকত হাচানুর রহমান রিমন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত ও সাবেক সাংসদ গোলাম সরোয়ার হিরু, স্বতন্ত্র প্রাথী সাবেক সাংসদ অধ্যাপক হুমায়ুন কবির হিরু ও বেতাগী উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুস সোবাহান মনোনয়নপত্র জমা দেন।
আগামী ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। নির্বাচন হবে আগামী ৩ অক্টোবর।
সংসদ সদস্য গোলাম সবুর টুলু গত ২৬ জুলাই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হলে এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩ জন। যাদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৭৫৭ জন পুরুষ এবং ১ লাখ ১৮ হাজার ২৪৬ জন নারী ভোটার।
