২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসক নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

জাতীয়তাবাদী দল সমর্থিত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 10:07 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এম এ মাজেদ, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে ওই প্রতিনিধিদলটি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

বৈঠকে দেশের চিকিৎসা ব্যবস্থা, সরকারের অনিয়ম, আগামী নির্বাচন ও চলমান আন্দোলন বিষয়ে চিকিৎসকদের মতামত শুনেন বিরোধী দলীয় নেতা।

অন্যদের মধ্যে অধ্যাপক আবদুল মবিন খান, অধ্যাপক আতাহার আলী রাব্বী, অধ্যাপক কাজী আবদুল হক, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক মাজহারুল হক, অধ্যাপক খাদিজা খাতুন, অধ্যাপক আশরাফ হোসেন, অধ্যাপক আবদুল মান্নান মিয়া, অধ্যাপক মুহাম্মদ জাফরুল্লাহ, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, ডা. ফরহাদ হালিম, এস এম রফিকুল ইসলামসহ অর্ধ শতাধিক চিকিৎসক বৈঠকে অংশ নেন।

দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম দোলন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।