ঢাবি শিক্ষক আব্দুল মাতীন মারা গেছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মাতীন মঙ্গলবার মারা গেছেন।
ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
মঙ্গলবার জোহর জামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে ঢাকাস্থ শাহজাহানপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আব্দুল মাতীনের মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।
অধ্যাপক আব্দুল মাতীন ১৯৪১ সালের ১ জানুয়ারি ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালের ১১ জানুয়ারি উদ্ভিদবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন।
এই বিভাগ থেকে তিনি ১৯৬৯ সালে স্নাতক এবং ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিভাগে অনুজীববিজ্ঞান বিষয়ে পাঠদান ও গবেষণা করতেন।
