সিরাজগঞ্জ পৌর জামায়াতের রোকন গ্রেপ্তার
পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় সিরাজগঞ্জ পৌর জামায়াতের রোকন আব্দুল মান্নান মুন্সীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার মান্নান হরতাল চলাকালে শহরের সার্কিট হাউসের সামনে পুলিশের পিকআপ ভাঙচুর মামলার এজাহারভূক্ত আসামি।
“গ্রেপ্তারের পর তাকে থানায় রাখা হয়েছে।”
মান্নান সিরাজগঞ্জের সমাজকল্যাণ মোড় এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।
