২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

যশোরে ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 05:48 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার দুপুরে হাশিমপুর বাজার এলাকার বদর উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত লাবু মিয়া (৫০) যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের আকবার আলীর ছেলে।

কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান জানান, দুপুরে কাজ করার সময় তৃতীয় তলার ছাদ থেকে পড়ে যান লাবু মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।