হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান।
মঙ্গলবার সচিবালয়ে হজ ফ্লাইট সংক্রান্ত এক সভা শেষে ফারুক খান সাংবাদিকদের এ তথ্য জানান।
এবার প্রায় ৯০ হাজার হজযাত্রী হজে যাচ্ছেন জানিয়ে ফারুক খান বলেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হবে, ফিরতি ফ্লাইট শুরু হবে ১৯ অক্টোবর।
সৌদি এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ২১ অক্টোবর থেকে।
এবার হজ যাত্রীরা সর্বোচ্চ ৪৬ কেজি মালামাল পরিবহণ করতে পারবেন জানিয়ে মন্ত্রী বলেন, এর বেশি মালামাল পরিবহণ করলে অতিরিক্ত ভাড়া দিতে হবে।
মন্ত্রী বলেন, এবার হজে সংক্ষিপ্ত প্যাকেজ রাখা হয়েছে, ১৮ দিনের প্যাকেজ এ বিমান ভাড়া আড়াই হাজার ডলার (এক্সিকিউটিভ ক্লাস) এবং দুই হাজার ডলার (ইনোনকি ক্লাস)।
সাধারণ প্যাকেজর জন্য বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৭৫ ডলার।
মন্ত্রী বলেন, হাজিদের জন্য সৌদি সরকারের শুভেচ্ছা উপহার ও জমজমের পানি এবার বাংলাদেশে পৌছোনোর পর দেয়া হবে, সৌদি সরকারের দেয়া এ উপহার আগে থেকেই বাংলাদেশের বিমান বন্দরগুলোতে নিয়ে আসা হবে।
