২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফলে রাসায়নিক, শিক্ষার্থীদের মানববন্ধন

ফলে রাসায়নিক দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 04:07 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, অধিক মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ী ফলে কার্বাইড, বিভিন্ন হরমোন, হাইড্রোজেন-পার অক্সাইডসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে বাজারে বিক্রি করছে। এসব ফল খেয়ে মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে।

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার এবং তাদের বিরুদ্ধে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন হরিমোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শেখ তরিকুল ইসলাম, অভিভাবক ইসরাইল সেন্টু,  শিক্ষার্থী সিফাত আলী, নাজমুল ইসলাম প্রমুখ।