২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

বরগুনার বেতাগী উপজেলা থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 03:53 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার জলিশার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কামাল হোসেন (২৫) হোসনাবাদ ইউনিয়নের বাসন্ডা পোলেরহাটের বাসিন্দা।

কামালের বড় ভাই ইউপি সদস্য শাহজালাল জানান, কামাল বাসন্ডা পোলেরহাটে পোল্ট্রি খামারের ব্যবসা করতেন। গত শনিবার রাতে কামাল দোকান বন্ধ করে বাড়ি ফিরেনি। সেই থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

রোববার এ ব্যাপারে বেতাগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এ ব্যাপারে বেতাগী থানার ওসি বাবুল আক্তার জানান, সকালে স্থানীয়রা একটি বস্তার ভেতরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে।