২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল ও যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা একই প্রশ্নে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষা হবে একই প্রশ্নে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 11:13 AM

Updated : 23 Aug 2022, 06:50 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার ঢাকায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় পরিষদের উপাচার্যদের এক সভায় এই তারিখ ঠিক হয় বলে জানান তিনি।

অধ্যাপক আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ৩০ নভেম্বর একই সময়ে একই প্রশ্নে দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

“পরে ভর্তিচ্ছুরা সুবিধামতো যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে,” বলেন তিনি।

তিনি আরো জানান, ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ১৫ অক্টোবর পর‌্যন্ত।