২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ট্রাকের ধাক্কায় পুলিশ নিহত

রাজধানীর তুরাগ থানা এলাকায় ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 10:00 AM

Updated : 25 Apr 2022, 07:12 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মিজানুর রহমান (২৫) আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-৭ (এপিবিএন) এ কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কনস্টেবল মিজান মোটর সাইকেলযোগে আশুলিয়া থেকে উত্তরা যাচ্ছিলেন। বেড়িবাঁধের ওপর একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

মিজানকে তুরাগ থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিজানের মোটর সাইকেলকে ধাক্কাদেয়ার পর ট্রাক রেখে চালক পালিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল জানান।

নিহত মিজানুরের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জের বাসুনিয়ায়।