২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের আহতদের সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয়

সাভারের রানা প্লাজা ধসে আহতদের সহায়তায় এক দিনের বেতনের টাকা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 11:31 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি ৫৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ২৪ এপ্রিল সাভারের নয় তলা রানা প্লাজা ধসে পড়লে এর নিচে চাপা পড়ে ওই ভবনে থাকা পাঁচটি কারখানার বহু শ্রমিক।

মোট এক হাজার ১১৫টি লাশ উদ্ধারের পর গত ১৩ মে উদ্ধার অভিযান শেষ করে সেনাবাহিনী। জীবিত অবস্থায় ২৪৩৮ জনকে উদ্ধার করা হয়, যার মধ্যে ১২ জন হাসপাতালে মারা যায়।

উদ্ধার অভিযান শেষের পরও সাভার বাস স্ট্যান্ডের ওই ভবনের ধ্বংসস্তূপের সামনে বহু মানুষকে স্বজনদের খোঁজ করতে দেখা গিয়েছিল। নিখোঁজ স্বজনদের সন্ধানে পরে ঢাকায়ও বিভিন্ন কর্মসূচি পালন করে।   

ধসে পড়া ওই ভবনে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা লাশের মধ্যে ২৩৪ জনের পরিচয় পাওয়া যায়নি। বেওয়ারিশ হিসেবে তাদের জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।