২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণ: ৬ প্রতিষ্ঠানকে ৪৫ লাখ টাকা জরিমানা

দূষণের অভিযোগে নারায়ণগঞ্জ ও গাজীপুরে ছয়টি প্রতিষ্ঠানকে ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 06:00 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়,  সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর ওই ৬ প্রতিষ্ঠানের প্রতিনিধিকে তলব করে এ জরিমানা করেন।

এর মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীর ফকির অ্যাপারেলসকে ৫ লাখ টাকা, অবন্তী কালার টেক্সটাইল লিমিটেডকে ১৫ লাখ টাকা, এম এস ডাইং লিমিটেডকে ১৮ লাখ টাকা, মার্টিন নিট ওয়্যার লিমিটেডকে ২ লাখ টাকা, রিবলাইন ফ্যাশনস লিমিটেডকে ৫০ হাজার টাকা এবং গাজীপুরের শ্রীপুর মাস্টারবাড়ি গড়গড়িয়া এলাকার ক্রিস্টাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ (প্রা.) লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ত্রুটিপূর্ণ তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) পরিচালনা এবং ইটিপি বন্ধ রেখে কারখানা সৃষ্ট তরল বর্জ্য সরাসরি খালে ফেলার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।