২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 05:58 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সোমবার সকাল ১০টার দিকে চকরিয়া পৌর এলাকার নুরের বাপের পাড়া সংলগ্ন মাতামুহুরী নদীর চর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুল কুদ্দুস (২৫) ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে।

চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, লাশের শরীরের কোন ক্ষত চিহ্ন নেই। তবে মুখে বিষের গন্ধ পাওয়া গেছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।