ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তি খুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার মাইজভাণ্ডার এলাকায় লাশটি পাওয়া যায়।
আনুমানিক ৪৫ বছর বয়সী এ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
ফটিকছড়ি থানার ওসি আতাউর রহমান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লুঙ্গি ও শার্ট পরিহিত ওই ব্যক্তির সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে, বলেন তিনি।
