২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড  

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশু সাদিয়া হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 02:36 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সোমবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ফৌজুল আজিম এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন আড়াইহাজারের নাগরপাড়ার আব্দুস সাত্তারের ছেলে আবু হোসেন (২৩) ও প্রয়াত আব্দুর রহমানের ছেলে নাসির মিয়া (৩০)।

রায় ঘোষণার সময় আবু হোসেন কাঠগড়ায় উপস্থিত ছিলেন। নাসির পলাতক রয়েছেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি কে এম ফজলুর রহমান জানান, ২০১০ সালের ১৭ অগাস্ট সকাল সাড়ে ১০টায় আবু হোসেন ও নাসির মিয়া শাপলা তোলার কথা বলে ইয়াকুব আলরি মেয়ে সাদিয়াকে (৮) তার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে নৌকায় করে সাদিয়াকে পাশের বিলে যান।

সেখানে তারা সাদিয়ার সঙ্গে থাকা কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেন। সাদিয়া চিৎকার দিলে আসামিরা তাকে গলা টিপে হত্যা করে লাশ পানিতে ফেলে পালিয়ে যান।

এই ঘটনায় সাদিয়ার চাচা স্বপন বাদী হয়ে ওই দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।